হোম > জাতীয়

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

বিজয় দিবসে ভিআইপিদের যাতায়াতের কারণে বঙ্গভবনের আশপাশের সড়ক পরিহারের অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামীকাল মঙ্গলবার ভিআইপিরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাবেন।

আজ সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা, বিদেশি কূটনীতিক, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতারা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এই উপলক্ষে আগত অতিথিদের যানবাহন নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ১৬ ডিসেম্বর বেলা ২টা থেকে রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বঙ্গভবনের আশপাশের এলাকায় চলাচলরত যানবাহনের জন্য বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আহাদ বক্স (গুলিস্তান) থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। মতিঝিল অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত এলাকায় সব ধরনের গাড়ির প্রবেশ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে মতিঝিল পার্ক রোডের উত্তর দিক থেকে ইত্তেফাক মোড় অভিমুখে কোনো যানবাহন চলাচল করতে পারবে না।

এ ছাড়া শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক–গুলিস্তানগামী সব বাস দৈনিক বাংলা, ইউবিএল ও প্রেসক্লাব হয়ে অথবা অন্য কোনো সুবিধাজনক বিকল্প সড়ক ব্যবহার করে চলাচল করবে। দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখে কোনো বাণিজ্যিক যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে না। জিরো পয়েন্ট থেকে রাজউক অভিমুখে স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

ডিএমপি জানিয়েছে, এসব অনুষ্ঠান চলাকালে যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা ও যানজট এড়াতে জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হচ্ছে।

সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

স্ত্রীসহ সাবেক এমপি দিদারুল ও সাবেক এসপি রফিকুলের আয়কর নথি জব্দের নির্দেশ

সাবেক সচিব মহিবুলের ৪ কোটির ফ্ল্যাট ক্রোকের নির্দেশ

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকায় মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার

রাজধানীতে নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে ট্রাফিক-ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী

দলিল আটকে দেওয়ার কথা বলে ৩৩ লাখ টাকা নেওয়ার অভিযোগ সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে

মধ্যপ্রাচ্যের আকাশসীমা অস্থিরতায় তিন দিনে ঢাকায় ১০২ ফ্লাইট বাতিল

কৃষিসচিব এমদাদ উল্লাহ মিয়ান বাধ্যতামূলক অবসরে