হোম > জাতীয়

সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

পুলিশের সাবেক ডিআইজি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আবদুল জলিল মন্ডল। ছবি: সংগৃহীত

‎পুলিশের সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর সবুজবাগ এলাকা থেকে আজ সোমবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়। রাত সোয়া ১০টার দিকে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

‎‎নাসিরুল ইসলাম বলেন, সন্ধ্যায় সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলা রয়েছে। সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। অন্য কোনো মামলা আছে কি না, যাচাই-বাছাই চলছে।

‎আবদুল জলিল মণ্ডলের বাড়ি পাবনায়। তিনি একসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও ডিএমপির অতিরিক্ত কমিশনার ছিলেন। পরে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, প্রশাসন) হন তিনি। চাকরিজীবনে নীলফামারী, বাগেরহাট ও জয়পুরহাটের পুলিশ সুপার ছিলেন আবদুল জলিল মণ্ডল।

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী