হোম > জাতীয়

সরকার চাইলে যেকোনো অধ্যাদেশ সংশোধন করতে পারে: অ্যাটর্নি জেনারেল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। ছবি: সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, যেকোনো অধ্যাদেশ একইভাবে পাস করতে হবে, একইভাবে গ্রহণ করতে হবে—এটা কিন্তু সাংবিধানিক বিধান না। সরকার চাইলে সেগুলো সংশোধন করে, সংযোজন করে নতুন আইন করতে পারে। আজ রোববার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমার মনে হয়, নতুন সরকার দায়িত্ব পালন করছে। তারা এই বিচার বিভাগের জন্য যেটা বেটার, তারা সেটা করবে—এটা আমার প্রত্যাশার জায়গা থেকে আমি বলতে পারি। নতুন সরকার আইনের শাসনে বিশ্বাস করবে বলে বিশ্বাস করি। মানুষের মৌলিক মানবাধিকারে বিশ্বাস করবে বলে বিশ্বাস করি। তারা সেভাবে কাজ করছে। ইতিমধ্যে সরকারের যে স্বল্প সময়ের পথচলা, তারা তেমন একটা ইন্ডিকেশন দিয়েছে।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এই সরকারে যাঁরা আছেন, তাঁরা দীর্ঘ ফ্যাসিবাদের জাঁতাকলে পৃষ্ঠ ছিলেন। তাঁরা নিশ্চয়ই চাইবেন না যে, তাঁদের শাসনামলে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটুক। যে অভিযোগে তাঁরা এত দিন পর্যন্ত রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে বলেছেন, তাঁদের একইভাবে কেউ চিত্রিত করুক, সেটা তাঁরা নিশ্চয়ই চাইবেন না—এটাও তো আমার সরকারের কাছে প্রত্যাশা রয়েছে।’

দায়িত্ব পালনে নিরপেক্ষ থাকার কথা উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি একটা রাজনৈতিক দল, তার আদর্শিক অবস্থান আমার সব সময় ছিল। কিন্তু অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমার কোনো রাজনৈতিক আদর্শ আমাকে প্রভাবিত করবে না। আমি সম্পূর্ণভাবে রাষ্ট্রের হিসেবে নিযুক্ত হয়েছি। আমি রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রের কল্যাণে, রাষ্ট্রের পক্ষে সব সময় কথা বলে যাব।’

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ