হোম > জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আজকের পত্রিকা ডেস্ক­

যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: ভিডিও থেকে নেওয়া

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি হোটেলে এই দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়। বৈঠক শেষে দুই মন্ত্রী যৌথ সংবাদ সম্মেলন করেন।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংলাপ এবং আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হয়। শেষে দুই দেশের মধ্যে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা ছিল। দুই পররাষ্ট্রমন্ত্রীর যৌথ প্রেস ব্রিফিং শেষে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর।

এর আগে, দুদিনের সফরে গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকায় আসেন হাকান ফিদান। একাধিক দেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশ সফরে আসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। তিনি ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়া সফর করেছেন। সিউল থেকে তিনি ঢাকায় আসেন।

আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হাকান ফিদান। কূটনৈতিক সূত্রগুলো বলছে, সফরকালে সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাজনৈতিক নেতাদের সঙ্গেও বৈঠক করতে পারেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর গত এপ্রিলে হাকান ফিদানের আমন্ত্রণে তুরস্ক সফর করেছিলেন খলিলুর রহমান। ঢাকায় এটি হাকান ফিদানের ফিরতি সফর।

এর আগে, ২০২০ সালে তুরস্কের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মেভলেত কাভুসোগলু ঢাকা সফর করেছিলেন।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ