হোম > জাতীয়

১৪ বছর পর দেড় শ যাত্রী নিয়ে সরাসরি পাকিস্তান গেল বিমানের ফ্লাইট

বিশেষ প্রতিনিধি, ঢাকা

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। ফাইল ছবি

দীর্ঘ ১৪ বছর পর ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালু করেছে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৮টায় ১৫০ জন যাত্রী নিয়ে উদ্বোধনী ফ্লাইট বিজি-৩৪১ পাকিস্তানের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

এই উপলক্ষে বিমানবন্দরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন।

বিমানের প্রথম ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১১টায় করাচিতে পৌঁছানোর কথা রয়েছে। ফিরতি ফ্লাইট বিজি-৩৪২ করাচি থেকে আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১২টা ১ মিনিটে ছেড়ে ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, শীতকালীন সূচি অনুযায়ী ২৯ জানুয়ারি থেকে প্রতি বৃহস্পতি ও শনিবার এই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হবে। সূচি অনুযায়ী ঢাকা থেকে ফ্লাইট ছাড়বে সন্ধ্যা ৮টায় এবং করাচিতে পৌঁছাবে রাত ১১টায়। অন্যদিকে করাচি থেকে ফ্লাইট ছাড়বে রাত ১২টা ১ মিনিটে এবং ঢাকায় পৌঁছাবে ভোর ৪টা ২০ মিনিটে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফা মাহমুদ সিদ্দিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. শফিকুর রহমান। এ সময় মন্ত্রণালয়, বিমান, বেবিচকসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের আশা, নতুন এই রুট চালুর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ আরও সহজ হবে। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি শিক্ষা বিনিময় ও সাংস্কৃতিক সম্পর্কও জোরদার হবে।

উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে ২০১২ সালে আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট বন্ধ হয়।

স্থানীয় নির্বাচন কবে, আ.লীগ অংশ নিতে পারবে কি না—সংসদে রুমিনের প্রশ্ন

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন

স্বল্পমূল্যের কৃত্রিম তন্তুর কারণে পাটজাত পণ্য বিশ্ববাজারে হুমকির মুখে: সংসদে পাটমন্ত্রী

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলছে নছিমন-করিমন: সংসদে সড়ক পরিবহনমন্ত্রী

‘আগে খরচ, পরে অনুমোদন’ প্রক্রিয়া নিয়ে সংসদে প্রশ্ন বিরোধী দলের

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ৩০০ বিধিতে বিবৃতির দাবি জামায়াত এমপির

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় কূটনীতিককে তলব

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ