হোম > জাতীয়

চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তালতলা এলাকায় ‘আমরা বিএনপি পরিবারের’ নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর বাঙলা কলেজের পাশে ভাসমান চা বিক্রেতা ছয় বছরের শিশু ফাতেমা ও তার নানির জন্য ঈদ উপহার পাঠিয়েছেন বিএনপির চেয়ারম্যান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তালতলা এলাকায় আমরা বিএনপি পরিবারের নেতা-কর্মীরা এই উপহার নিয়ে যান।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তালতলা এলাকায় ‘আমরা বিএনপি পরিবারের’ নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন। ছবি: আজকের পত্রিকা

শিশু ফাতেমার জন্য নতুন জামা, জুতা ও কসমেটিকস এবং তার নানির জন্য শাড়ি ও ঈদের উপহার হস্তান্তর করেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা পৌঁছে দেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব প্রমুখ।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তালতলা এলাকায় ‘আমরা বিএনপি পরিবারের’ নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন। ছবি: আজকের পত্রিকা

কিছুদিন আগে বাঙলা কলেজের সামনে ভাসমান চায়ের দোকানে ফাতেমা তার নানিকে সহায়তা করতে এসে রাস্তা পারাপারের সময় আহত হয়। পরে সেখানে দায়িত্বরত একজন পুলিশ সার্জেন্ট শিশুটির চিকিৎসাসেবা দিয়েছিলেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে।

সংসদে মন্ত্রণালয়-বিভাগের কার্যক্রম কীভাবে চলবে, নির্ধারণ করে দিল সরকার

ঈদে জনসমাগম করে অনুষ্ঠান নিষিদ্ধ কুয়েতে, প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান

ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার

লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ভিডিও ভাইরালের পর হাতিয়ার ইউএনও আলাউদ্দিন ওএসডি

আকাশপথে ঈদযাত্রা: ঘরমুখী চাপ সৈয়দপুর রুটে, ঈদের পর কক্সবাজারমুখী যাত্রী বেশি

কাতারে প্রবাসী বাংলাদেশিদের ঈদের নামাজ নিকটস্থ মসজিদে আদায়ের আহ্বান

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

পয়লা বৈশাখ টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

‎আইন না জানাও একটা অপরাধ: আইজিপি