হোম > জাতীয়

টুকু, পলক ও ছাত্রলীগের সৈকত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা হতে আত্মগোপনে থাকাবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি সূত্রে আজ বুধবার রাতে এ তথ্য জানা গেছে। 

এ ছাড়াও দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে পল্টন থানায় রুজুকৃত মামলায় গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া শাখা থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় ১২তম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে পল্টন থানায় রুজুকৃত মামলায় আজ রাতে গ্রেপ্তার করা হয়।

এর আগে ৬ আগস্ট জুনাইদ আহমেদ পলককে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

প্রতিমন্ত্রীর দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে ৩ ইউনিয়ন গঠন, সংসদে সমালোচনা

বেনজীর একসময় সরকার চালাতেন: চিফ প্রসিকিউটর

কারাগারে মায়ের সঙ্গে কত শিশু রয়েছে, জানতে চেয়েছেন হাইকোর্ট

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর

আরবি ভাষায় অনুবাদ হচ্ছে বেনজীরের তথ্যপ্রমাণ-সংবলিত নথি

স্থানীয় নির্বাচন কবে, আ.লীগ অংশ নিতে পারবে কি না—সংসদে রুমিনের প্রশ্ন

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন

স্বল্পমূল্যের কৃত্রিম তন্তুর কারণে পাটজাত পণ্য বিশ্ববাজারে হুমকির মুখে: সংসদে পাটমন্ত্রী

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলছে নছিমন-করিমন: সংসদে সড়ক পরিবহনমন্ত্রী

‘আগে খরচ, পরে অনুমোদন’ প্রক্রিয়া নিয়ে সংসদে প্রশ্ন বিরোধী দলের