হোম > জাতীয়

‘রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসে দুর্ঘটনার মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুরাইনে রানা প্লাজা দুর্ঘটনায় নিহত শ্রমিকদের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। ছবি: সংগৃহীত

রানা প্লাজা দুর্ঘটনায় নিহত শ্রমিকদের কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর জুরাইন কবরস্থানে এই শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মোনাজাত শেষে শ্রম সচিব জানান, এই কবরস্থানে রানা প্লাজা দুর্ঘটনায় নিহত ২৯১ জন শ্রমিককে সমাহিত করা হয়েছিল, যাদের পরিচয় আজও অজানা। তিনি আহত শ্রমিকদের সুস্থতা কামনা করেন।

শ্রম সচিব বলেন, উপদেষ্টা একটি সরকারি কাজে কক্সবাজার গিয়েছেন। তাঁর পরামর্শক্রমে আজকের এই আয়োজন। সবার দাবি, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের সবার বিচার হোক।

শফিকুজ্জামান আরও বলেন, রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসে দুর্ঘটনায় যতগুলো মামলা রয়েছে, তাদের তালিকা প্রস্তুত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা হবে। যাতে আগামী বছরের এ দিনে শ্রমিকদের ভালো খবর দিতে পারি। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে ও শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ তৈরিতে শ্রম আইনের বিভিন্ন ধারা সংশোধন করা হচ্ছে।

এ সময় শ্রম সংস্কার কমিশনের প্রধান, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা, বাংলাদেশ লিগ্যালএইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের নির্বাহী পরিচালক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ