হোম > জাতীয়

রাষ্ট্রপতির কাছে বুলগেরিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

আজকের পত্রিকা ডেস্ক­

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত বুলগেরিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ড.নিকোলাই ইয়ানকোভ। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত বুলগেরিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ড.নিকোলাই ইয়ানকোভ। আজ রোববার সকালে তিনি বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড অব অনার দেওয়া হয়।

বুলগেরিয়ার নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সঙ্গে বুলগেরিয়ার সম্পর্ক ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। দু-দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচন করতে রাষ্ট্রপতি উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর জোর দেন ।

দেশে বিদ্যমান উদার শিল্পনীতি এবং রপ্তানিমুখী ও বেসরকারি খাত নির্ভর উন্নয়ন কৌশলের উল্লেখ করে রাষ্ট্রপতি বুলগেরিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান।

সাক্ষাৎকালে বুলগেরিয়ার নতুন রাষ্ট্রদূত নিকোলাই ইয়ানকোভ বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেয় তার দেশ। দায়িত্ব পালনে তিনি রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং পররাষ্ট্রসচিব জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ