হোম > জাতীয়

প্রধান বিচারপতির সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আজ বুধবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ। ছবি: আজকের পত্রিকা

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ। আজ বুধবার বেলা ২টার দিকে প্রধান বিচারপতির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে জার্মান রাষ্ট্রদূত বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণের জন্য প্রধান বিচারপতির নেওয়া বিভিন্ন উদ্যোগ এবং সেসব বাস্তবায়নের প্রশংসা করেন। বিশেষ করে, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন তিনি। এ সময় রাষ্ট্রদূত বলেন, আগামী দিনগুলোতে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে বর্তমান প্রধান বিচারপতির দেখানো পথ ভবিষ্যতে পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে।

সাক্ষাৎকালে বাংলাদেশে শক্তিশালী বিচার বিভাগ গঠনে জার্মানি বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত বলে প্রধান বিচারপতিকে অবহিত করেন রাষ্ট্রদূত রুডিগার লোটজ। প্রধান বিচারপতি জার্মান রাষ্ট্রদূতকে বিপ্লবোত্তর বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় তাঁর অঙ্গীকার বাস্তবায়নের জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন মর্মে অবহিত করেন। সে সঙ্গে উভয় দেশের বিচার বিভাগের পারস্পরিক সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি