হোম > জাতীয়

ঈদে রাঙামাটিতে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: আইএসপিআর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ রোববার পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে দুর্গম সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় তিনি কর্তব্যরত সেনাসদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সেনাপ্রধান রাঙামাটির বিভিন্ন দুর্গম অঞ্চলে গিয়ে সেখানে দায়িত্বরত সেনাসদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। প্রতিকূল পরিবেশে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাঁদের ত্যাগের প্রশংসা করে তিনি বলেন, ‘দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আপনাদের পেশাদারত্ব ও নিরলস প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়।’ তিনি ভবিষ্যতেও একইভাবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য উপস্থিত সেনাসদস্যদের প্রতি নির্দেশনা প্রদান করেন।

সফরকালে সেনাপ্রধানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল, ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ