হোম > জাতীয়

মধ্যপ্রাচ্যে অস্থিরতা

৬ দিনে ঢাকা থেকে বাতিল ২১০ ফ্লাইট

বিশেষ প্রতিনিধি, ঢাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে সৃষ্ট সংকটের কারণে নিরাপত্তা বিবেচনায় কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় গত কয়েক দিনে একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে। আজ বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে গত ছয় দিনে মোট ২১০টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইরান–ইসরায়েল সংঘাতকে ঘিরে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার বিমান চলাচলে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ জানান, আকাশপথ বন্ধ থাকার কারণে বিভিন্ন এয়ারলাইনসের একের পর এক ফ্লাইট বাতিল করতে হয়েছে।

তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বাতিল হয়েছে ৩৪টি ফ্লাইট। এর আগে ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়, ৩ মার্চ ৩৯টি, ২ মার্চ ৪৬টি, ১ মার্চ ৪০টি, ২৮ ফেব্রুয়ারি ২৩টি। সব মিলিয়ে ছয় দিনে বাতিলের সংখ্যা দাঁড়িয়েছে ২১০টি।

বৃহস্পতিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ১০টি, এমিরেটসের ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি, গালফ এয়ারের ২টি এবং ফ্লাইট দুবাইয়ের ৪টি ফ্লাইট।

এদিকে, চলমান পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতগামী সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল ঘোষণা করেছে।

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী