হোম > জাতীয়

চীন থেকে এল আরও ১০ লাখ ডোজ টিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে পৌঁছেছে চীনের উপহারের আরও ১০ লাখ ডোজ টিকা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার চীন থেকে কোভিড টিকা ও সিরিঞ্জ নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

বিমানের চার্টার্ড ফ্লাইট বিজি-৫০৬৫ আজ শুক্রবার চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টিকা নিয়ে সন্ধ্যায় ৬টায় ঢাকা পৌঁছে। মোট ৫৭ টি বাক্সে সিনোফার্মের ১০ লাখ ডোজ কোভিড টিকা ও ৩১৩ টি কার্টনে ৪ দশমিক ১ টন সিরিঞ্জ এসেছে।

আগামী ১৪ আগস্ট সকাল ১০টায় বিমানের আরেকটি চার্টার্ড ফ্লাইট চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। চীন থেকে কোভিড টিকা ‍নিয়ে ফিরতি ফ্লাইটটি  শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

মোট ৭০ লাখ ডোজ সিনোফার্মের কোভিড টিকা সাতটি ফ্লাইটের মাধ্যমে চীন থেকে দেশে এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের উপহার হিসেবে পাঠানো ২৫০টি ভেন্টিলেটর বিনামূল্যে দিল্লি থেকে দেশে পরিবহন করেছে বিমান।

দুই ধাপে বাংলাদেশকে ১১ লাখ টিকা উপহার পাঠিয়েছে চীন। এছাড়া টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে দেশটি থেকে এখন পর্যন্ত ৩৪ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। এছাড়া দেশটির সঙ্গে দেড় কোটি ডোজ টিকা কেনার চুক্তি হয়েছে। এর মধ্যে ৭০ লাখ ডোজ এসেছে। আগামীকাল শনিবার আরও ১০ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে। 

সবমিলিয়ে চীন থেকে এখন পর্যন্ত ১ কোটি ১৫ লাখ ৮০১ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। 

এদিকে, সংকট কাটাতে সিনোফার্মের কাছ থেকে আরও ৬ কোটি ডোজ টিকা কিনতে চায় সরকার। এরই মধ্যে সেই প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা। দেশের ৮০ শতাংশ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার পরিকল্পনা সরকারের। সেই হিসাবে দেশের ১৩ কোটি ৮২ লাখ জনগোষ্ঠীকে টিকাকরণ করতে হবে। এ জন্য প্রয়োজন ২৭ কোটি ৬৫ লাখ টিকা। এখন পর্যন্ত পাওয়া গেছে ২ কোটি ৭৩ লাখ ৪৩ হাজার ৯২০ ডোজ টিকা। 

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় কূটনীতিককে তলব

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ