হোম > জাতীয়

বিদেশ গেলেন আজিজ আহমেদের স্ত্রী-সন্তান, ফ্লাইটে নেই সাবেক সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্ত্রী–সন্তান আজ বুধবার সকালের একটি ফ্লাইটে বাহরাইনে গেছেন। বাহরাইন থেকে তাঁদের দুবাই যাওয়ার কথা রয়েছে। তাঁদের সঙ্গে আজিজ আহমেদের যাওয়ার কথা থাকলেও তিনি ফ্লাইটে ওঠেননি।

বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, মামলা থাকার পরও যাদের বিরুদ্ধে দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা নেই তাদের যেতে কোনো সমস্যা নেই। অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর প্রধান সপরিবারের বিদেশে গেছেন কি না—সেটি নিশ্চিত হয়ে বলতে হবে। কারণ, প্রতিদিন কমপক্ষে ১০ হাজার লোক বিমানবন্দর বিদেশ যাচ্ছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, গালফ এয়ারের জিএফ-২৫১ ফ্লাইট ভোর ৬টা ২০ মিনিটে বাহরাইনের উদ্দেশে ঢাকা ছেড়েছে। ওই ফ্লাইটে আজিজ আহমেদের স্ত্রী-সন্তান ছিলেন। জেনারেল আজিজের এই ফ্লাইটের টিকেট কাটা ছিল। তবে তিনি চেকইন করেননি।

প্রতিরক্ষা গোয়েন্দা সূত্রে জানা গেছে, আজিজ আহমেদের দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা ছিল না। তবে তিনি বিদেশ গেছেন কি না—সেটি নিশ্চিত জানা যায়নি।

অবসরপ্রাপ্ত সেনাপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। ২০১২ সাল থেকে চার বছর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক ছিলেন। তাঁর ভাই তালিকাভুক্ত সন্ত্রাসী হারিস ও জোসেফের নাম পরিবর্তন করে পাসপোর্ট করার বিষয়ে আজিজ আহমেদের সহযোগিতা ছিল বলেও অভিযোগ রয়েছে। তাঁর কারণেই জোসেফের সাজা মওকুফ করা হয়েছে বলে আলোচনা রয়েছে।

জানা গেছে, আজিজ আহমেদ ২০২১ সালের ২৩ জুন অবসরে যান। অবসরে যাওয়ার প্রায় তিন বছর পর দুর্নীতির অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না।

আরও পড়ুন:

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী