হোম > জাতীয়

যুক্তরাষ্ট্র থেকে আরও ৬১ হাজার টন গম নিয়ে জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

উচ্ছেদ অভিযানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। ছবি: আজকের পত্রিকা

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৬২ হাজার মেট্রিক টন গম বহনকারী এমভি এমপি আলট্রাম্যাক্স-২ নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অংশ হিসেবে নগদ ক্রয় চুক্তির (জিটুজি-৩) অধীনে এসব গম আমদানি করা হয়েছে বলে আজ বুধবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজ এমভি এমপি আলট্রাম্যাক্স-২ আজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে বলে জানিয়েছে জাহাজ চলাচলকারী পর্যবেক্ষণকারী অনলাইন সাইট ভেসেল ফাইন্ডার ডটকম।

খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ক্রয় চুক্তির অধীনে এর আগের দুটি চালানে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন এবং ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম আমদানি করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এমভি এমপি আলট্রাম্যাক্স-২ জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। জাহাজে থাকা ৬১ হাজার মেট্রিক টন গমের মধ্যে ২৯ হাজার ৪৫০ মেট্রিক টন চট্টগ্রামে খালাস করা হবে। অবশিষ্ট ৩১ হাজার ৫৫০ মেট্রিক টন গম খালাস করা হবে মোংলা বন্দরে।

যুক্তরাষ্ট্র থেকে জিটুজি-১ এর অধীনে ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ মেট্রিক টন এবং জিটুজি-২ এর অধীনে ২ লাখ ৩০ হাজার ৩৯ মেট্রিক টনসহ মোট ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ মেট্রিক টন গম আমদানি করেছিল বাংলাদেশ।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট গমের চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন। এর মধ্য দেশে উৎপাদন হয় ১০ লাখ মেট্রিক টন গম। বাড়তি চাহিদা পূরণে সরকারি-বেসরকারি পর্যায়ে অবশিষ্ট গম আমদানি করা হয়।

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় কূটনীতিককে তলব

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ