হোম > জাতীয়

শীতলক্ষ্যার দূষণ রোধে হাইকোর্টের নির্দেশ অমান্য, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ও পরিবেশের ডিজিকে তলব

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

শীতলক্ষ্যা নদীর দূষণ রোধে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন না করায় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১০ ডিসেম্বর তাদের হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এ-সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা রিটের পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটিএ-কে পর্যবেক্ষণ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে কমিটিকে নদীর দূষণ রোধে ব্যবস্থা নিয়ে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়।

নির্দেশ বাস্তবায়ন না হওয়ায় আদালত অবমাননার অভিযোগ করা হয়। শুনানি শেষে তাদের তলব করেন হাইকোর্ট। জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ