হোম > জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির ঈদ শুভেচ্ছা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ এক বিশেষ বার্তায় তিনি দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও সম্প্রীতি আরও জোরদার হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘ঈদ মোবারক। ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে আমি আপনাকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে পবিত্র ঈদুল ফিতরের উষ্ণ অভিনন্দন জানাই।’

রমজানের আধ্যাত্মিক গুরুত্ব তুলে ধরে ভারতের প্রধানমন্ত্রী তাঁর বার্তায় উল্লেখ করেন, ‘গত এক মাস ধরে ভারতসহ সারা বিশ্বের মুসলিমরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং সিয়াম সাধনা ও প্রার্থনার মধ্য দিয়ে পবিত্র সময় অতিবাহিত করেছেন। ঈদুল ফিতর আমাদের সমমর্মিতা, ভ্রাতৃত্ব এবং সংহতির শাশ্বত মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়। আমরা সারা বিশ্বের মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ প্রার্থনা করি।’

দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে মোদি বলেন, ‘আমাদের মধ্যে বন্ধুত্ব ও সহমর্মিতার বন্ধন যেন আরও শক্তিশালী হয়।’ বার্তার শেষে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি তাঁর সর্বোচ্চ সম্মান ও শুভেচ্ছার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি