হোম > জাতীয়

ভোটার হওয়া যাবে তফসিল ঘোষণার এক মাস আগ অবধি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

দেশে বিদ্যমান আইন অনুযায়ী ডিসেম্বর মাসে ১৮ বছর বয়সী হওয়ার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন। তবে সরকার আইনটি সংশোধন করেছেন। নতুন অধ্যাদেশে নির্বাচনের তফসিল ঘোষণার এক মাস আগে যাদের বয়স ১৮ হবেন, তারা ভোটার তালিকায় যুক্ত হতে পারবেন।

আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদন হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি, নাঈম আলী।

ফয়েজ আহম্মদ বলেন, বাংলাদেশের বিদ্যমান নিয়মে ডিসেম্বরে যাদের বয়স ১৮ হয়, পরের বছরের জানুয়ারিতে ভোটার তালিকা হালনাগাদে ভোটার হতে পারেন। প্রতিবছর ২ জানুয়ারি নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন এবং দুই মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। ফলে দেখা যায় পরবর্তী যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়, সেই নির্বাচন অনুষ্ঠিত হবার আগে যে নাগরিকদের বয়স ১৮ বছর হয়, তারা ওই ভোটে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান না। তাদের পরবর্তী নির্বাচনের জন্য অপেক্ষা করতে হয়। এই বাস্তবতায় নির্বাচন কমিশন মনে করে ভোটের শিডিউল ঘোষণার আগেই যেহেতু একটি চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত রাখতে হয়। সেক্ষেত্রে শিডিউল ঘোষণার আগে যৌক্তিক সময়ের মধ্যে এই যারা ভোটার হবার উপযোগী হন তাদেরকে ভোটার তালিকায় নিয়ে আসা।

উদহারণ দিয়ে তিনি বলেন, ফেব্রুয়ারিতে কোন নির্বাচন হলে তার সর্বোচ্চ দুই মাস আগেই শিডিউল দেওয়া হয়। সেটা হবে সর্বোচ্চ নভেম্বর। এর অর্থ হচ্ছে নভেম্বর পর্যন্ত ভোটাধিকারের উপযোগীরা ভোট দিতে পারেন না। বরং তার আগের ডিসেম্বর পর্যন্ত যাদের বয়স ১৮ হয় তারাই ভোট দিতে পারেন। নতুন অধ্যাদেশ অনুমোদনের ফলে শিডিউল ঘোষণার এক মাস আগ পর্যন্ত যেসব ব্যক্তির বয়স ১৮ হবেন, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন।

এক প্রশ্নের জবাবে ফয়েজ আহম্মদ বলেন, নির্বাচনের শিডিউল ঘোষণার আগের মাস পর্যন্ত যাদের বয়স ১৮ হবে, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে।

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি