হোম > জাতীয়

ঈদে পশ্চিমাঞ্চলের ট্রেনের আগ্রীম টিকিট কাটতে ৩০ মিনিটেই ২০ লাখ হিট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

ঈদুল ফিতর সামনে রেখে দ্বিতীয় দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি চলছে। আজ বুধবার বিক্রি হচ্ছে ১৪ মার্চের ঈদযাত্রার টিকিট। রেলওয়ে সূত্র জানিয়েছে, পশ্চিমাঞ্চল ট্রেনের টিকিট কাটতে সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত মাত্র আধা ঘণ্টায় রেলের ওয়েবসাইট ও অ্যাপে প্রায় ২০ লাখ হিট করা হয়েছে।

রেলের তথ্য অনুযায়ী, ১৪ মার্চ ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে মোট আসন রয়েছে ২৮ হাজার ৯২৬টি। এর মধ্যে পশ্চিমাঞ্চলের ১৭টি ট্রেনে ১২ হাজার ৭৩২টি এবং পূর্বাঞ্চলের ২৩টি ট্রেনে ১৬ হাজার ১৯৪টি আসন রয়েছে।

আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা থেকে পশ্চিমাঞ্চলগামী ১১ হাজার ২৮৫টি আসনের টিকিট বিক্রি হয়ে যায়। এরপর সকাল ১০টার দিকে রেল সেবা অ্যাপস দেখা যায়, ঢাকা-রাজশাহী, ঢাকা-পঞ্চগড়, ঢাকা-চিলাহাটি, ঢাকা-বেনাপোল, ঢাকা-দিনাজপুর, ঢাকা-রংপুর ও ঢাকা-কুড়িগ্রাম রুটের বেশ কয়েকটি ট্রেনে কোনো আসন অবশিষ্ট নেই। তবে ঢাকা-খুলনা রুটের কিছু ট্রেনে তখনো সীমিত আসন অবিক্রীত পাওয়া যাচ্ছিল।

এদিকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে আজ বেলা ২টায়।

রেলের পরিকল্পনা অনুযায়ী, আজ দেওয়া হচ্ছে ১৪ মার্চের টিকিট, ১৫ মার্চের টিকিট বিক্রি হবে ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী