হোম > জাতীয়

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত গিরিশ চন্দ্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 

বিমানবন্দরে বাহরাইনে নিহত বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। ছবি: আজকের পত্রিকা

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে। আজ বুধবার এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে সকাল সাড়ে ৮টায় তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

সকালে গিরিশ চন্দ্রের মরদেহ বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির গ্রহণ করেন। পরে বিমানবন্দরের ৮ নম্বর কার্গো গেটের সামনে নিহতের ছোট ভাই সমর চন্দ্র সূত্রধরের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এ সময় সৎকার ও আনুষঙ্গিক খরচের জন্য ৩৫ হাজার টাকা তুলে দেন মন্ত্রী। এ ছাড়া যথাযথ ওয়ারিশনামা দাখিল সাপেক্ষে নিহতের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে আরও ৩ লাখ টাকা প্রদানের ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাহরাইনে সাম্প্রতিক পরিস্থিতিতে এ পর্যন্ত ৮ জন বাংলাদেশি নিহত হয়েছেন, যার মধ্যে আজসহ ৫ জনের মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে। অবশিষ্ট মরদেহগুলো দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

মন্ত্রী আরও বলেন, বিদেশে যাওয়ার আগে অবশ্যই জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মাধ্যমে নিবন্ধন করা জরুরি। এতে প্রবাসী কর্মীরা সরকারের আনুষ্ঠানিক তালিকায় অন্তর্ভুক্ত থাকবেন এবং প্রয়োজনে দ্রুত সহায়তা পাওয়া সহজ হবে।

গিরিশ চন্দ্র সূত্রধর সিলেটের সদর উপজেলার পূর্ব মাছপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি