হোম > জাতীয়

ভোটের দিন যত এগিয়ে আসবে, ভয় তত কেটে যাবে: সিইসি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে আজ পোস্টাল ব্যালট বিদেশে পাঠানোর সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

‎প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘ভোটের দিন যত এগিয়ে আসবে, ভয় কেটে যাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।’ ‎

আজ ‎সোমবার বাংলাদেশ ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালট বিদেশে পাঠানোর সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব এ কথা বলেন তিনি।

‎ভোটের পরিবেশ আছে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা, রাজনৈতিক দলসহ দেশের সকলেই ভোট চায়। সবাই দেশের মঙ্গল চায়। ভোটের দিন যত এগিয়ে আসবে, ভয় কেটে যাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।’

‎সিইসি বলেন, ‘আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের প্রবাসী ভাই-বোনদের ভোটের ব্যবস্থা করছি। আবার ভোটের কাজে যারা নিয়োজিত তাদের ভোটের ব্যবস্থা করছি। কয়েদিদের ভোটের ব্যবস্থা করেছি। ৫৪ বছরে প্রথমবারের মতো প্রবাসীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে। এই পোস্টাল ব্যালটের নিরাপত্তা করা হচ্ছে।’

‎তিনি বলেন, ‘আমাদের হাইব্রিড পোস্টাল ব্যালট মডেল বিশ্বের মডেল হয়ে থাকবে। কিছু ভুলত্রুটি থাকবে। প্রথমবার পোস্টাল ব্যালট নিয়ে আমরা সন্তুষ্ট। আগামী দিনে আরও বাড়বে। এতে আমরা আরও সন্তুষ্ট হব।’ ‎

‎পোস্টাল ব্যালটের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে সিইসি বলেন, ‘আমরা পোস্টাল ব্যালটে বহু ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। আমরা বিশেষজ্ঞদের মতামত নিয়েছে। যখন যা চ্যালেঞ্জ এসেছে, আমরা তা মোকাবিলা করেছি। ভোট উৎসব হবে ইনশা আল্লাহ। আজকের এই অনুষ্ঠানও ভোট উৎসবের অংশ।’

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় কূটনীতিককে তলব

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ