হোম > জাতীয়

যমুনা ছাড়লেন মুহাম্মদ ইউনূস

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তাঁর সরকারি বাসভবন যমুনা ছেড়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে তিনি বাসভবন ছাড়েন। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম ফেসবুকের এক পোস্টে জানান, বিদায়কালে ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে।

শামসুল ইসলাম আজ বিকেল ৪টা ২২ মিনিটে তাঁর ফেসবুকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছবি প্রকাশ করে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর মিন্টো রোডের বাসভবন যমুনা থেকে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিদায়কালে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিনিধিদলটি।’

সরেজমিন দেখা যায়, সাবেক প্রধান উপদেষ্টার গাড়িবহরে বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সদস্যদের একাধিক গাড়ি ছিল। তাঁর গাড়িবহরটি যমুনা থেকে বের হয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে এগিয়ে যায়। যমুনা ছেড়ে গুলশানের বাসায় ওঠার কথা রয়েছে মুহাম্মদ ইউনূসের।

রাজধানীর হেয়ার রোডের ৩০ নম্বরে অবস্থিত যমুনা সাড়ে তিন একরের মতো জায়গাজুড়ে বিস্তৃত। এই বাড়িটি সংস্কারের পর এটিকে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে রূপান্তর করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বাড়িতে ওঠার কথা রয়েছে।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ