হোম > জাতীয়

দেশ থেকে পালানোর প্রশ্নই আসে না, সেফ এক্সিট প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সিলেটের বিশ্বনাথে আল হেরা জামেয়া ইসলামিয়া একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। ছবি: আজকের পত্রিকা

সেফ এক্সিটের বিষয়ে প্রশ্ন করা হলে ধর্ম উপদেষ্টা বলেছেন, ‘সেফ এক্সিট কেন? আমরা এ দেশের মানুষ। আমরা কোনো টাকা চুরি করিনি। তাই দেশ থেকে পালানোর প্রশ্নই আসে না।’

আজ সোমবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

এ সময় তিনি আরও জানান, সৌদি আরবে বাংলাদেশি হজ এজেন্সিগুলোর অব্যবহৃত ৩৮ কোটি টাকা ফেরত এনেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

ধর্ম উপদেষ্টা বলেন, সৌদি আরব মন্ত্রণালয়ের নুসুক প্ল্যাটফর্মে ৯৯০টি এজেন্সির অর্থ জমা ছিল। এ বিষয়ে যোগাযোগ করে এই অর্থ ফেরত আনা হয়েছে।

তিনি আরও জানান, ৩৮ কোটি টাকা এজেন্সি মালিকদের মধ্যে ব্যাংকের মাধ্যমে বণ্টন করা হবে। এর মধ্যে একটি এজেন্সি সর্বোচ্চ ৪৫ লাখ টাকা এবং সর্বনিম্ন ২ টাকা পাবে বলে জানান উপদেষ্টা।

আগামী বছর হজের নিবন্ধনের সময় বৃদ্ধি প্রসঙ্গে উপদেষ্টা জানান, আগামীকাল মঙ্গলবার এ ব্যাপারে ভার্চুয়ালি সৌদি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হবে। ওই বৈঠকে হজে নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি করা হবে কি-না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ঈদে ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে কড়াকড়ি, থাকছে ২৫ শতাংশ আসনবিহীন টিকিট

পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার পদোন্নতি

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হলেন তিন সাংবাদিক

সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম

চাঁদাবাজির বিরুদ্ধে আইজিপির জিরো টলারেন্স

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মাহফুজুর রহমান

আরও চার আসনের ফল চ্যালেঞ্জ করে পরাজিত প্রার্থীদের আবেদন

মধ্যপ্রাচ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭

খামেনির ওপর হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, ইরানি জনগণের প্রতি সমবেদনা বাংলাদেশের