হোম > জাতীয়

কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন তারেক রহমান, নয়াপল্টনে নেতা-কর্মীদের ভিড়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রধানমন্ত্রী তারেক রহমানের অপেক্ষায় নয়াপল্টনে নেতাকর্মীরা। ছবি: আজকের পত্রিকা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন। তাঁর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ভিড় দেখা গেছে।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বিএনপির স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের তিনি বলেছিলেন, আজ শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন। সেই কথামতো আজ বিকেলে নয়াপল্টনে আসছেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মীরা ইতিমধ্যে ভিড় করছেন নয়াপল্টনের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। একের পর এক মিছিল নিয়ে বিভিন্ন প্রান্ত থেকে আসছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর করে রেখেছেন পুরো এলাকা।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছে নয়াপল্টন ও এর আশেপাশের এলাকায়।

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি