হোম > জাতীয়

৯ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকার অনিয়ম: হাসিনা–রেহানা–জয়ের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত

আজকের পত্রিকা ডেস্ক­

শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকী। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিশেষ অগ্রাধিকার দেওয়া ৯ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এসব দুর্নীতির বিষয়ে শেখ হাসিনাসহ চারজনের সম্পৃক্ততা খতিয়ে দেখতে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজ মঙ্গলবার আজকের পত্রিকা’কে এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্তরা হলেন—আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা ও তাঁর মেয়ে টিউলিপ সিদ্দিকী।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ন প্রকল্প, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (বেপজা)সহ ৯ প্রকল্পে এই দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে দুদক সূত্রটি।

আরও খবর পড়ুন:

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি