হোম > জাতীয়

ফিটনেস–ড্রাইভিং লাইসেন্সসহ পাঁচ সনদের মেয়াদ বাড়িয়েছে বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন, অগ্রিম আয়কর, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন সংক্রান্ত কাগজপত্রের মেয়াদ বাড়ানো হয়েছে। বুধবার (৩১ জুলাই) বিআরটিএর সংস্থাপন শাখার এক নির্দেশনায় এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, চলতি বছর ১৬ জুলাই থেকে যেসব গ্রাহকের মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন, অগ্রিম আয়কর, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন সংক্রান্ত কাগজপত্রের মেয়াদ ১৯ জুলাই তারিখে অতিক্রান্ত হয়েছে অথবা ১৫ সেপ্টেম্বর তারিখে অতিক্রান্ত হবে, তাঁদের এই পাঁচটি সেবা সংশ্লিষ্ট কাগজপত্রের বৈধতার মেয়াদ আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো। তবে এসব কাগজপত্রের বৈধতার বিষয়ে বলা হয়েছে, জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা থাকতে হবে। 

গত ১৮ ও ১৯ জুলাই দুষ্কৃতকারীরা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বনানীর প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও করে। ফলে বিআরটিএ ভবনে স্থাপিত সার্ভার ও আইএস ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে বিআরটিএর মোটরযান সংক্রান্ত সেবা: ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ, অগ্রিম আয়কর আদায় এবং গাড়ি নিবন্ধন সেবা বন্ধ হয়ে যায়। 

সংস্থাপন শাখার চিঠিতে বিআরটিএ বলছে, ক্ষতিগ্রস্ত সার্ভার ও আইএস সচল ও কার্যকর করার কার্যক্রম চলমান। 

নাশকতায় বিআরটিএর সবচেয়ে বড় ক্ষতি হয়েছে মিরপুরে সার্কেল–১–এর কার্যালয়ে। ১২ লেনের অটোমেটিক ভেহিক্যাল ইনস্পেকশন সেন্টার (ভিআইসি) সম্পূর্ণ আগুনে পুড়ে গেছে। এতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে গাড়ির ফিটনেস পরীক্ষা বন্ধ হয়ে গেছে। ঢাকার সড়কে ফিটনেসবিহীন বাস তুলে দেওয়ার যে প্রয়াস নিয়েছিল বিআরটিএ, ভিআইসি পুড়ে যাওয়ায় এখন সে কার্যক্রম স্থগিত হয়ে গেল। ঢাকার সড়কে চলাচলকারী বাসগুলোর ফিটনেস টেস্ট বা নবায়নের কাজটি সম্পন্ন হতো বিআরটিএর মিরপুর কার্যালয়ে। এ সেবা চালু করতে আবারও ভিআইসি সেন্টার স্থাপন করতে হবে বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান গৌতম কুমার পাল। 

যদিও গত ২ এপ্রিল বিআরটিএ বলেছিল, আগামী ১ জুন থেকে ঢাকার সড়কে কোনো রংচটা ও লক্কড়-ঝক্কর বাস চলাচল করতে পারবে না। একই সঙ্গে রাজধানীর সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতিকে নিয়ে অভিযান চালানো হবে। কিন্তু সে অভিযান এখনো শুরু হয়নি।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ