হোম > জাতীয়

আফগানিস্তানে ভূমিকম্প: ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ পাঠাল সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শুক্রবার সকালে ত্রাণবাহী উড়োজাহাজ আফগানিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়ে। ছবি: আইএসপিআর

আফগানিস্তানের পূর্বাঞ্চলে গত ৩১ আগস্ট রাত ১১টা ৪৭ মিনিটে আঘাত হানা ৬ মাত্রার ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি হয়েছে। ধ্বংস হয়েছে অসংখ্য ঘরবাড়ি। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য জরুরি ত্রাণসহায়তা পাঠিয়েছে বাংলাদেশ সরকার।

ভূমিকম্পে এ পর্যন্ত কমপক্ষে ২ হাজার ২০৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ছাড়া, ৩ হাজার ৬৪০ জন আহত এবং ৮ হাজারের বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অনেকে এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, বলে আশঙ্কা করা হয়েছে। খাদ্য, পানি, আশ্রয় ও জরুরি চিকিৎসার তীব্র সংকট দেখা দিয়েছে। বন্ধুত্বপূর্ণ আফগান জনগণের এই মানবিক বিপর্যয়ে গভীর সমবেদনা জানিয়ে বাংলাদেশ সরকার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রধান উপদেষ্টার নির্দেশে আজ শুক্রবার সকাল ৮টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান ১১ দশমিক ২২৭ টন ত্রাণসামগ্রী নিয়ে কাবুলের উদ্দেশে রওনা হয়েছে। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীতবস্ত্র, পানীয় জল, শুকনো খাবার, কাপড়, বিস্কুট, গুঁড়ো দুধ, নুডলস ও ওষুধ। ত্রাণ হস্তান্তর শেষে উড়োজাহাজটি আজই দেশে ফিরে আসার কথা।

উড়োজাহাজটি বাংলাদেশ ত্যাগের আগে সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন প্রেস ব্রিফিং করেন। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সশস্ত্র বাহিনী বিভাগ জানিয়েছে, বাংলাদেশ সরকারের মানবিক সহায়তা আফগানিস্তানের ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ লাঘবে সহায়ক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সরকারের নির্দেশনা অনুযায়ী বৈশ্বিক যেকোনো মানবিক প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সহায়তায় অঙ্গীকারবদ্ধ থাকবে।

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী