হোম > জাতীয়

বর্তমানে করোনা আক্রান্তের ৯৮ শতাংশই ডেলটা ভ্যারিয়েন্ট: গবেষণা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বর্তমান করোনা আক্রান্তদের ৯৮ শতাংশ ভারতীয় ভ্যারিয়েন্ট বা ডেলটা ভ্যারিয়েন্ট আক্রান্ত। এ ছাড়া আক্রান্তদের মধ্যে ১ শতাংশের দেহে সাউথ আফ্রিকান বা বেটা ভ্যারিয়েন্ট এবং একজন রোগীর দেহে মরিশাস বা নাইজেরিয়ান ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একটি গবেষণায় এমনটি দেখা গেছে। 

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করেন বিএসএমএমইউ এর উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ। 

গবেষণায় আরও বলা হয়, যাদের মধ্যে ক্যানসার, শ্বাসতন্ত্রের রোগ, ডায়াবেটিস ছিল তাঁদের করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে এবং  ৬০ বছরের বেশি বয়স্করা দ্বিতীয়বার আক্রান্ত হলে তাদের মৃত্যুঝুঁকি বেশি। 

গবেষণাটি চলতি বছরের ২৯ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশের ৮টি বিভাগ থেকে ৩০০ জন করোনা আক্রান্ত  রোগীর মধ্যে জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে। ৯ থেকে ৯০ বছর বয়সের রোগী এই গবেষণার অন্তর্ভুক্ত ছিলেন। এর মধ্যে ৫৩ শতাংশ পুরুষ। এবং ৩০-৩৯ বছর রোগীর সংখ্যা বেশি ছিল বলে জানানো হয়েছে। 

গবেষণা দলটির প্রধানের দায়িত্ব পালন করেন এনাটমি বিভাগের প্রধান ডা. লায়লা আঞ্জুমান বানু।

প্রতিমন্ত্রীর দুই ছেলে ও পৈত্রিক বাড়ির নামে ৩ ইউনিয়ন গঠন, সংসদে সমালোচনা

বেনজীর একসময় সরকার চালাতেন: চিফ প্রসিকিউটর

কারাগারে মায়ের সঙ্গে কত শিশু রয়েছে, জানতে চেয়েছেন হাইকোর্ট

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর

আরবি ভাষায় অনুবাদ হচ্ছে বেনজীরের তথ্যপ্রমাণ-সংবলিত নথি

স্থানীয় নির্বাচন কবে, আ.লীগ অংশ নিতে পারবে কি না—সংসদে রুমিনের প্রশ্ন

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন

স্বল্পমূল্যের কৃত্রিম তন্তুর কারণে পাটজাত পণ্য বিশ্ববাজারে হুমকির মুখে: সংসদে পাটমন্ত্রী

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলছে নছিমন-করিমন: সংসদে সড়ক পরিবহনমন্ত্রী

‘আগে খরচ, পরে অনুমোদন’ প্রক্রিয়া নিয়ে সংসদে প্রশ্ন বিরোধী দলের