হোম > জাতীয়

বিভুরঞ্জন সরকারের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রথিতযশা সাংবাদিক বিভুরঞ্জন সরকারের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়েছে। শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করেন তাঁর ছেলে ঋত সরকার ও মেয়ে অদিতি সরকার। আজ সোমবার রাজধানীর সিদ্ধেশ্বরী কালীমন্দিরে পারিবারিক আয়োজনে এই শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে শ্রাদ্ধানুষ্ঠান চলে বেলা দেড়টা পর্যন্ত।

শ্রাদ্ধানুষ্ঠানে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু, শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন। উপস্থিত ছিলেন তাঁর সর্বশেষ কর্মস্থল আজকের পত্রিকার সহকর্মীরাও। এর আগে গত শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর সবুজবাগের বরদেশ্বরী কালীমাতা মন্দিরে বিভুরঞ্জন সরকারের শেষকৃত্য সম্পন্ন হয়।

৭১ বছর বয়সী বিভুরঞ্জন ছিলেন সাংবাদিকতার এক নিরলস সৈনিক। আজকের পত্রিকায় জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন তিনি। ২১ আগস্ট সকাল ১০টায় সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হওয়ার পর আর খোঁজ মিলছিল না তাঁর। পরিবার সেদিন রাতেই রমনা থানায় সাধারণ ডায়েরি করে। পরদিন মুন্সিগঞ্জের মেঘনা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে গত শনিবার দুপুরে মুন্সিগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাঁর লাশ আনা হয় ঢাকার বাসায়।

আরও পড়ুন:

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি