হোম > জাতীয়

পানিসম্পদসহ ৭ শিল্পে সহযোগিতার আশ্বাস চীনা পররাষ্ট্রমন্ত্রীর

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

আজ বৃহস্পতিবার কুয়ালালামপুরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

পানিসম্পদসহ অগ্রাধিকারের অন্তত সাতটি খাতে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আজ বৃহস্পতিবার কুয়ালালামপুরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পানিসম্পদ ছাড়াও চিকিৎসা, বস্ত্র, জ্বালানি ও হালকা শিল্পসহ অগ্রাধিকারের বিভিন্ন খাত ও বিনিয়োগের ক্ষেত্রে চীনের মন্ত্রী সহযোগিতার আশ্বাস দেন।

ওয়াং ই বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগগুলোয় তাঁর দেশের পূর্ণ সমর্থনের কথা জানান।

আজ বৃহস্পতিবার কুয়ালালামপুরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গেও কুয়ালালামপুরে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের দশ লক্ষাধিক সদস্যকে দেশটিতে ফেরত পাঠানোর ক্ষেত্রে চীন ও কানাডার সহযোগিতার জন্য অনুরোধ জানান। দুই পররাষ্ট্রমন্ত্রী নিজ নিজ দেশের পক্ষ থেকে এ ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন।

তৌহিদ হোসেন বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো ও বাণিজ্য বহুমুখী করার ক্ষেত্রে কানাডার সহযোগিতা চান। চীন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র উপদেষ্টা এশিয়া আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ের ৩২ তম বৈঠকে যোগ দিতে কুয়ালালামপুরে রয়েছেন।

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসান উভয় বৈঠকে উপস্থিত ছিলেন।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ