হোম > জাতীয়

১টি টিকিটের জন্য ৭৮১ জনের লড়াই

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ট্রেন টিকিট। ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিন আজ শনিবার (১৬ মে)। রেলওয়ে আজ আগামী ২৬ মে যাত্রার টিকিট বিক্রি করেছে। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হওয়ার পর প্রথম আধঘণ্টায় ১৬ হাজার ২৫৫টি টিকিট কাটতে ওয়েবসাইট ও অ্যাপে হিট পড়েছে প্রায় ১ কোটি ২৭ লাখ। অর্থাৎ প্রতি টিকিটের জন্য গড়ে প্রায় ৭৮১ জন চেষ্টা করেছেন।

রেলওয়ের তথ্য অনুযায়ী, আগামী ২৬ মে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে দুই অঞ্চলের ৫২টি ট্রেনে মোট আসন রয়েছে ৩২ হাজার ৭২৯টি। এর মধ্যে পশ্চিমাঞ্চলের ২১টি ট্রেনের আসন ১৬ হাজার ২৫৫টি এবং পূর্বাঞ্চলের ২৪টি ট্রেনের আসন ১৬ হাজার ৪৭৫টি। আর সারা দেশের ট্রেনগুলোর মোট আসন সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ২৬৬টি।

সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হলে প্রথম আধঘণ্টায় ১৫ হাজার ৪৫১টি টিকিট বিক্রি হয়ে যায়। পরে সকাল সাড়ে ১০টার মধ্যেই পশ্চিমাঞ্চলের সব টিকিট বিক্রি শেষ হয়। বিশেষ করে উত্তরাঞ্চলের ট্রেনের টিকিট সবচেয়ে দ্রুত শেষ হয়ে যায়।

এদিকে আজ দুপুর ২টায় পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে।

রেলের সিদ্ধান্ত অনুযায়ী, আজ শনিবার ১৬ মে বিক্রি হবে ২৬ মে যাত্রার টিকিট এবং ১৭ মে বিক্রি হবে ২৭ মে যাত্রার টিকিট। ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে ১০টি বিশেষ ট্রেন চালানো হবে।

রেলওয়ে জানিয়েছে, ঈদের অগ্রিম যাত্রার ক্ষেত্রে একজন যাত্রী একবারই টিকিট কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি টিকিট কেনা যাবে। এসব টিকিট ফেরত দেওয়া যাবে না। যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট, উচ্চ শ্রেণি ছাড়াও স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ