হোম > জাতীয়

৮ পাম্প ঘুরে তেল না পেয়ে লোকাল বাসে সংসদে এসেছি: জামায়াতের এমপি সালাহ উদ্দিন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে জ্বালানি তেলের সংকট নিয়ে সংসদে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সালাহ উদ্দিন আইউবী। তিনি বলেছেন, ‘নিজে আটটি পাম্প ঘুরেও তেল পাননি, গাড়ি রেখে লোকাল পরিবহনে সংসদে আসতে হয়েছে। অথচ সরকারিভাবে বলা হচ্ছে তেলের সংকট নেই।’

আজ মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

সালাহ উদ্দিন বলেন, তেল সংকটের জন্য ভাড়া করা গাড়ি ব্যবহার করতাম এ সংসদে আসার জন্য। ভেবেছিলাম ঢাকায় এসে তেল পাব। আটটি পাম্প ঘুরে তেল না পেয়ে, গাড়ি রেখে–সংসদে এসেছি। সেদিন জ্বালানি মন্ত্রী সংক্ষিপ্ত বিবৃতি প্রদান করে বলেছিলেন—বাংলাদেশে তেলের সংকট নেই। আমি আশ্চর্য হয়েছি, কি দেখলাম, আর কি শুনলাম!

নিজের নির্বাচনী এলাকার অবস্থা তুলে ধরে জামায়াতের এই এমপি বলেন, কাপাসিয়ার ওপর দিয়ে গ্যাস গেলেও এলাকায় গ্যাস সংযোগ নেই। তাই শিল্প গড়ে ওঠেনি, কর্মসংস্থান সংকট থেকে যুবকেরা মাদকের দিকে ঝুঁকছে।

আইউবী আরও বলেন, ১৭৪২ কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় ১১৬০ কিলোমিটারই কাঁচা। বর্ষায় এতে জনদুর্ভোগ বাড়ে। শীতলক্ষ্যা নদীর ওপর কাপাসিয়ার একমাত্র সেতুতে নির্মাণব্যয়ের চার গুণের বেশি টাকা উঠে গেলেও টোল বন্ধ হয়নি।

সংসদীয় দলের সভা: প্রতিমন্ত্রীর বক্তব্যে বিব্রত সরকার

বগুড়া ও শেরপুরে নির্বাচনী দায়িত্বে অবহেলা বরদাশত করা হবে না—সদস্যদের আনসার মহাপরিচালক

৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় করার নির্দেশনা দিয়ে হাইকোর্টের রায় প্রকাশ

বিচারক নিয়োগ ও পৃথক সচিবালয় অধ্যাদেশ বাতিলের উদ্যোগে ক্ষোভ-হতাশা

মানবতাবিরোধী অপরাধ: হাছান মাহমুদসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ট্রাইব্যুনালের

৫ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি ২৬ এপ্রিল

বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ

একাত্তর, নব্বই ও চব্বিশের তিন ট্রফিই বিএনপির ঘরে: প্রতিমন্ত্রী শাহে আলম

সংসদে বিরোধী দল খুবই সহযোগিতামূলক ভূমিকা পালন করছে: ইউএনডিপি প্রতিনিধিকে স্পিকার

রাষ্ট্রপতি নিজের মতো ভাষণ দিতে পারেননি, ক্ষমতার ভারসাম্য কোথায়—প্রশ্ন রুমিন ফারহানার