হোম > জাতীয়

জরুরি সেবা ৯৯৯ এর দায়িত্ব নিলেন অতিরিক্ত ডিআইজি মহিউল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মহিউল ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের দায়িত্ব নিয়েছেন পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মহিউল ইসলাম। আজ মঙ্গলবার ৯৯৯ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার দায়িত্ব নেওয়ার পর মহিউল ইসলাম ৯৯৯-এ কর্মরত সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় তিনি ৯৯৯-এর সুনাম অক্ষুণ্ন রাখতে আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারির সঙ্গে সহকর্মীদের কাজ করার আহ্বান জানান।

ডিআইজি মহিউল ইসলাম বলেন, পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। পেশাদারত্বের সঙ্গে ৯৯৯-কে সামনে এগিয়ে নিতে হবে। জনগণের আস্থার প্রতিদান দিতে হবে এবং জনগণের পুলিশ হতে হবে। সে লক্ষ্যে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে হবে।

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী