হোম > জাতীয়

বিমানের চাকা খুলে পড়ার ঘটনা তদন্তে কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারের দুটি চাকার একটি খুলে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দেওয়া বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজি ৪৩৬ ফ্লাইটটি কক্সবাজার থেকে বেলা ১টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেয়। উড্ডয়নের পরপরই বিমানের পাইলট ইন কমান্ড ক্যাপ্টেন জামিল বিল্লাহ ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জরুরি অবতরণের জন্য প্রস্তুতির কথা জানান। এরপর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়। বেলা ২টা ২০ মিনিটে ড্যাশ-৮ ৪০০ মডেলের উড়োজাহাজটি ৭১ জন যাত্রীসহ নিরাপদে অবতরণ করে।

বিমান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যান্ত্রিক ত্রুটির কারণেই চাকাটি খুলে যায়। তবে দক্ষতার সঙ্গে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করানোর জন্য ক্যাপ্টেন জামিল বিল্লাহ ও তাঁর ক্রুদের ধন্যবাদ জানানো হয়েছে। উল্লেখ্য, ক্যাপ্টেন জামিলের ৮ হাজার ঘণ্টার উড্ডয়নের অভিজ্ঞতা রয়েছে।

এদিকে চাকা খুলে যাওয়ার ঘটনা তদন্তে বিমানের নিরাপত্তা বিভাগের প্রধান ক্যাপ্টেন এনাম তালুকদারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা স্থানীয় সাংবাদিকদের জানান, খুলে পড়া চাকাটি পরে কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ