হোম > জাতীয়

নারী কর্মীদের মালয়েশিয়া না যেতে হাইকমিশনের অনুরোধ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের সাধারণ নারী কর্মীদের আপাতত মালয়েশিয়া না যেতে অনুরোধ করা হয়েছে। দেশটির রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানায়।

হাইকমিশনের ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নারী কর্মী নেওয়ার বিষয়ে দেশটির সঙ্গে বাংলাদেশের কোনো চুক্তি বা সমঝোতা স্মারক নেই।

হাইকমিশন অবহিত হয়েছে যে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র নারী কর্মীদের বিভিন্নভাবে কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে নিয়ম-বহির্ভূতভাবে ভ্রমণ ও অন্য ভিসায় মালয়েশিয়া নিয়ে প্রতারিত করছে।

এ ধরনের কর্মকাণ্ডে নারী কর্মীদের আর্থিক ও মানসিক ক্ষতির আশঙ্কা আছে। এ ছাড়া এ ধরনের কর্মকাণ্ডে মালয়েশিয়ায় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাব তৈরি হতে পারে।

এসব কারণে দুই দেশের মধ্যে বাংলাদেশ থেকে নারী কর্মী নেওয়ার বিষয়ে চুক্তি অথবা সমঝোতা স্মারক সই না হওয়া পর্যন্ত সাধারণ কর্মী হিসেবে দেশটিতে না যেতে হাইকমিশন অনুরোধ করেছে।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ