হোম > জাতীয়

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে কোনো অবৈধ স্থাপনা থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাসস, ঢাকা  

আজ বিকেলে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: বাসস

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ির ওপর কোনো ধরনের অবৈধ স্থাপনা রাখা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার বিকেলে ঢাকা ফেরার আগে সৈকতের সুগন্ধা পয়েন্টে উচ্ছেদকৃত স্থানগুলো ঝটিকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী জেলা প্রশাসকসহ প্রশাসনের স্থানীয় কর্মকর্তা ও উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় বালিয়াড়ির ওপর কোনো ধরনের স্থাপনা রাখা হবে না। সৈকতের বালিয়াড়ি কোনোভাবেই দখল করা যাবে না এবং এটিকে যেকোনো ধরনের স্থাপনামুক্ত রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘সৈকতের মূল সৌন্দর্য বজায় রাখতে বালিয়াড়িকে স্থাপনামুক্ত রাখার সিদ্ধান্তে সরকার অটল রয়েছে। ইতিমধ্যে ভাসমান দোকানসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সৈকতের নাজিরারটেক থেকে টেকনাফ পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি যারা প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ী তাদের পুনর্বাসন করা হবে।’

উল্লেখ্য, গত ৯ মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভায় এক সপ্তাহের মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে ভাসমান অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর প্রেক্ষিতে সৈকতের সুগন্ধা ও কলাতলীতে অভিযান চালিয়ে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন। আজ উচ্ছেদ পরবর্তী পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি