হোম > জাতীয়

ভারতে দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে বোয়িংয়ের সব উড়োজাহাজ পরীক্ষা করবে বিমান

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। ফাইল ছবি

ভারতের গুজরাটে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনায় ২৭৪ জনের প্রাণহানির ঘটনার পর নিজেদের বহরে থাকা বোয়িং ৭৮৭ সিরিজের সব উড়োজাহাজ পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

আজ মঙ্গলবার (১৭ জুন) এক বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি জানায়, সম্প্রতি এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দুর্ঘটনায় পড়ে, যার কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে। এ পরিস্থিতিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানের প্রকৌশল বিভাগ বহরে থাকা সব ড্রিমলাইনারের নিরাপত্তা পরীক্ষা শুরু করেছে। এই পরীক্ষার আওতায় ইঞ্জিন ফুয়েল সিস্টেম, ইলেকট্রনিক ইঞ্জিন কন্ট্রোল, ইলেকট্রিক্যাল পাওয়ার, হাইড্রোলিক সিস্টেম, এয়ারকন্ডিশনিং, ফ্লাইট কন্ট্রোল সিস্টেমসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অংশের মান যাচাই করা হচ্ছে।

বিমানের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনার তদন্ত শেষে নির্মাতাপ্রতিষ্ঠান বোয়িং রক্ষণাবেক্ষণসংক্রান্ত যে নির্দেশনাই দেবে, তা সঙ্গে সঙ্গে বাস্তবায়নের জন্য বিমানের প্রকৌশল বিভাগ প্রস্তুত রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে বর্তমানে মোট ছয়টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার রয়েছে। এগুলোর মধ্যে চারটি বোয়িং ৭৮৭-৮ এবং দুটি বোয়িং ৭৮৭-৯ মডেলের। প্রতিটি উড়োজাহাজ নির্ধারিত সময়ে এয়ারক্রাফট মেইনটেন্যান্স প্রোগ্রাম অনুসারে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে বলেও জানানো হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময়ের মধ্যে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি মেডিকেল কলেজের হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুনে পুড়ে যায় উড়োজাহাজটি। ওই উড়োজাহাজে থাকা ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জন নিহত হন। হোস্টেলের কিছু শিক্ষার্থীও প্রাণ হারান। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়ায় ২৭৪ জনে।

এই মর্মান্তিক ঘটনার পর ভারত সরকার বোয়িং ৭৮৭ সিরিজের সব উড়োজাহাজের বিস্তারিত প্রযুক্তিগত পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছে।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ