হোম > জাতীয়

ক্যাটল ট্রেনে ঢাকায় এল ৮০০ গরু

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জামালপুর থেকে ক্যাটেল স্পেশাল ট্রেনে করে ঢাকায় আনা হয় ৮০০ গরু। ছবি : ফেসবুক

কোরবানির পশু পরিবহনে এবার বিশেষ উদ্যোগ হিসেবে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ শনিবার দু’টি ক্যাটল ট্রেনে প্রায় ৮০০ গরু ঢাকায় আনা হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, ট্রেন দুটি জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর থেকে শুক্রবার বিকেল ও রাতে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। আজ সকালে ট্রেনগুলো কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়।

ক্যাটক্যাটল স্পেশাল ট্রেনে করে জামালপুর থেকে আজ শনিবার সকালে রাজধানীর কমলাপুল রেলস্টেশনে পৌঁছে ৮০০ গরু। ছবি: আজকের পত্রিকা

স্টেশনে পৌঁছানোর পর গরুগুলো নামিয়ে রাজধানীর শাহজাহানপুর পশুর হাটে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, কোরবানির পশু পরিবহনে ব্যবসায়ীদের সুবিধা দিতে নির্দিষ্ট রুটে শুক্রবার ও শনিবার ক্যাটল স্পেশাল ট্রেন চালানো হচ্ছে।

রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রতিটি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। একটি ওয়াগনে সর্বোচ্চ ১৬টি গরু পরিবহন করা যাচ্ছে।

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি