হোম > জাতীয়

সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক, নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা নির্মূল করা হবে। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

র‍্যাব ও পুলিশের ওপর হামলার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনা কঠোরভাবে দমন করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

চট্টগ্রামের জঙ্গল সলিমপুর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে বিভিন্ন বাহিনীর প্রশিক্ষণ একাডেমি স্থাপনা ও কারাগার স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিন আইনের শাসনের ঘাটতির সুযোগে সন্ত্রাসীরা সেখানে প্রভাব বিস্তার করে আসছিল।

মন্ত্রী বলেন, সন্ত্রাসীরা মনে করছে তাদের আগের অবস্থান বজায় থাকবে, তাই তারা অপচেষ্টা চালাচ্ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো সন্ত্রাসী অভয়ারণ্য নির্মূল করবে। তিনি আরও বলেন, সন্ত্রাস, মাদক কারবার ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। এ ক্ষেত্রে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ