হোম > জাতীয়

করোনায় ১৩০ দিনের মধ্যে সর্বোচ্চ ৩৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। ১৩০ দিনের মধ্যে এটিই দৈনিক সর্বোচ্চ মৃত্যু। এর আগে সর্বশেষ গত বছরের ২২ সেপ্টেম্বর ৩৬ জনের মৃত্যু হয়। এ ছাড়া গত এক দিনে এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১২ হাজার ১৮৩ জন। 

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

যেখানে গতকাল ২১ জনের মৃত্যু এবং ১০ হাজার ৩৭৮ জন রোগী শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সর্বশেষ ৯ অক্টোবর এক দিনে ২০ জনের মৃত্যুর তথ্য জানানো হয়। সে হিসাবে তিন মাস ২০ দিনের মধ্যে দৈনিক সর্বোচ্চ মৃত্যু ছিল এদিন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৬৩ জন। আর মোট রোগী শনাক্ত হয়েছেন ১৭ লাখ ৮৫ হাজার ৩৩২ জন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬৫ হাজার ৬৪৫ জন করোনা রোগী। 

গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৮৬৫টি সক্রিয় ল্যাবে ৪৩ হাজার ৬টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনাভাইরাস পজিটিভ শনাক্তের হার ২৮ দশমিক ৩৩ শতাংশ। যেখানে গতকাল শনাক্তের হার জানানো হয় ৩১ দশমিক ১০ শতাংশ। এর আগের দিন ৪৬ হাজার ২৬৮টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ৩৭ শতাংশ। এটিই দেশে এযাবত দৈনিক আক্রান্ত শনাক্তের সর্বোচ্চ হার। 

দেশে মোট ১ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৩২৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৩৬ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৮৭ দশমিক ৬৯ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৫৯ শতাংশ। 

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে। 

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী