হোম > জাতীয়

এবারের নববর্ষের শোভাযাত্রা রাজনৈতিক নয়: ফারুকী

ঢাবি সংবাদদাতা

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। ছবি: সংগৃহীত

এবারের নববর্ষের শোভাযাত্রা রাজনৈতিক নয় মন্তব্য করে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, বিগত সময়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল এ শোভাযাত্রাকে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ব্যবহার করেছে। এবার আমরা শুধু ফ্যাসিবাদের মুখাবয়ব ব্যবহার করেছি। এখানে ফ্যাসিস্ট অশুভ শক্তি, কোনো রাজনীতির অংশ নয়।

আজ সোমবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলার আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

এ বছর নববর্ষের শোভাযাত্রার নাম ‘মঙ্গল শোভাযাত্রা’র পরিবর্তে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ করা হয়েছে। পরিবর্তিত এ নাম চাপিয়ে দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্ন উঠে। এ বিষয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘চাপিয়ে দেওয়ার কোনো ঘটনা ঘটেনি বরং আগেই চাপিয়ে দেওয়া হয়েছিল। যশোরে এর শুরু হয় তখন এর নাম ছিল বর্ষবরণ শোভাযাত্রা। সেখান থেকে ঢাকায় আসার পর নাম হয় আনন্দ শোভাযাত্রা। এরপর চাপানো হয় মঙ্গল শোভাযাত্রা। এবার চারুকলা সিদ্ধান্ত নিয়েছে আগের নামে ফিরে যাবে।

উপদেষ্টা আরও বলেন, ‘এটা আসলে বাঙালির প্রাণের উৎসব আর নেই, অনেক দিন ধরে এটাকে আমরা বাঙালির প্রাণের উৎসব বানিয়ে রেখেছি। এটা এখন বাংলাদেশের প্রাণের উৎসব। বাঙালি, চাকমা, মারমা, গারোসহ নানা জাতিগোষ্ঠী বর্ষবরণ পালন করে। এ জন্য আমরা এটাকে বাংলাদেশের উৎসব হিসেবে পালন করা শুরু করলাম।’

ফারুকী আরও বলেন, ‘আমি মনে করি, নববর্ষের এ উদ্‌যাপন বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্য এবং সম্মিলনের একটি বড় ধাপ। আমরা হয়তো ২০-৩০ বছর পর থাকব না, কিন্তু আজকের বছরটি স্মরণীয় হয়ে থাকবে। কারণ এরপর থেকে বাংলাদেশ এভাবেই চলবে।’

উপদেষ্টা আরও বলেন, ‘দেশের সব জনগোষ্ঠী, ঐতিহ্য-আকবর আমলের ঐতিহ্য, সুলতানি আমলের ঐতিহ্য সবকিছুর মিশ্রণ এখানে দেখা যায়। তবে টিপিক্যাল রাজনীতির কিছু এখানে নেই।’

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ