হোম > জাতীয়

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জন্য ৫ সদস্যের সভাপতিমণ্ডলী নির্বাচন করা হয়েছে। আজ মঙ্গলবার প্রথম অধিবেশন শুরুর পর নতুন স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ সময় তিনি এই অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করেন।

প্রথম অধিবেশনের জন্য ৫ সদস্যের সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন ক্যাপ্টেন (অব) এবি তাজুল ইসলাম, মোহাম্মদ সাহাবুদ্দিন, আফম রুহুল হক, হাফিজ উদ্দিন আহমেদ ও উম্মে কুলসুম স্মৃতি। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে নামের অগ্রবর্তিতা অনুসারে সভাপতিমণ্ডলীর সদস্যরা সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন। 

এরপর শোক প্রস্তাব উত্থাপন করা হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরী শোক প্রস্তাবটি পেশ করেন। শোক প্রস্তাবে কুয়েতের আমির শেখ নাওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহ’র মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। 

এ ছাড়া শোক প্রস্তাবে সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার, সাবেক সংসদ সদস্য ড. মো. আকরাম হোসেন চৌধুরীসহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। পরে প্রস্তাবটি গৃহীত হয় এবং সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। মোনাজাত পরিচালনা করেন স্বতন্ত্র সংসদ সদস্য হুসামুদ্দিন আহমেদ।

কারাগারে মায়ের সঙ্গে কত শিশু রয়েছে, জানতে চেয়েছেন হাইকোর্ট

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর

আরবি ভাষায় অনুবাদ হচ্ছে বেনজীরের তথ্যপ্রমাণ-সংবলিত নথি

স্থানীয় নির্বাচন কবে, আ.লীগ অংশ নিতে পারবে কি না—সংসদে রুমিনের প্রশ্ন

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন

স্বল্পমূল্যের কৃত্রিম তন্তুর কারণে পাটজাত পণ্য বিশ্ববাজারে হুমকির মুখে: সংসদে পাটমন্ত্রী

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলছে নছিমন-করিমন: সংসদে সড়ক পরিবহনমন্ত্রী

‘আগে খরচ, পরে অনুমোদন’ প্রক্রিয়া নিয়ে সংসদে প্রশ্ন বিরোধী দলের

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ৩০০ বিধিতে বিবৃতির দাবি জামায়াত এমপির

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক