হোম > জাতীয়

কানাডায় বাংলা নববর্ষ উদ্‌যাপন

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

কানাডায় বাংলা ভাষাভাষী ও শিখধর্মাবলম্বীসহ নানা জাতিগোষ্ঠী পয়লা বৈশাখ পালন করেছেন। ১৪ এপ্রিল কিংস্টন শহরে শিখ ও বাংলাদেশি বংশোদ্ভূতরা বরণ করে নেন বাংলা নতুন বছরকে। এ উপলক্ষে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি সস্ত্রীক শিখদের ধর্মীয় উপাসনালয় সফর ও ব্রত পালন করেছেন।

বাংলা নববর্ষ উপলক্ষে টরন্টো শহরের দক্ষিণ-পশ্চিম স্কারবরো এলাকার প্রাদেশিক এমপি বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম শুভেচ্ছা বার্তা দিয়েছেন। তিনি বাংলা ভাষাভাষীসহ তামিল, নেপালি ও থাই জনগোষ্ঠীকে নিজ নিজ সংস্কৃতির আবহে নববর্ষ পালনের আহ্বান জানান।

ছবি: সংগৃহীত

পয়লা বৈশাখ সন্ধ্যায় বাংলা নববর্ষ উপলক্ষে কিংস্টন শহরের বাংলাদেশি বংশোদ্ভূতরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। এতে লোকজ গান, কবিতা ও বাংলাদেশে নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে শোভাযাত্রার কয়েকটি মোটিফ প্রদর্শিত হয়, যা ইউনেসকো কর্তৃক সাংস্কৃতিক হেরিটেজ হিসেবে স্বীকৃত। এ ছাড়া শিশুরা গান ও নৃত্য পরিবেশন করে। গৃহিণীরা ঘরোয়াভাবে তৈরি রকমারি আঞ্চলিক পিঠা ও মিষ্টান্ন পরিবেশন করেন। আয়োজনে বাংলাদেশ ও বাঙালি জাতির মঙ্গল কামনা করা হয়।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ