হোম > জাতীয়

খাল খননে বিন্দুমাত্র সুযোগ নিলে কঠোর ব্যবস্থা— কর্মকর্তাদের সতর্ক করলেন পানিসম্পদমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

লক্ষ্মীপুর শহরের মাদাম এলাকায় অষ্টমী স্নান ও হরিনাম যজ্ঞ অনুষ্ঠানে বক্তব্য দেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: আজকের পত্রিকা

খাল খননের কর্মসূচিতে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না বলে কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘কোনোভাবে যদি আমরা দেখি, আপনি বিন্দুমাত্র সুযোগ নিয়েছেন এবং সেটার জন্য দেশের মানুষের ক্ষতি হবে, ভুক্তভোগী হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে—আমরা এই সরকার সেটা বরদাশত করব না। যাঁর যাঁর দায়িত্ব নিয়ে তাঁকে কাজ করতে হবে।’

বিশ্ব পানি দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। আজ মঙ্গলবার সকালে রাজধানীর বসুন্ধরা এলাকার পানি ভবনের মাল্টিপারপাস হলে এই আলোচনা সভার আয়োজন করা হয়। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এই আলোচনা সভার আয়োজন করে।

মন্ত্রী বলেন, ‘আমাদের (বিএনপি সরকার) কমিটমেন্ট একটা দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা। আমরা দেখতে চাই না কোনো জেলাতে, কোনো অফিস দুর্নীতির জায়গায় পরিণত হবে। এমন কোনো অবস্থা তৈরি হতে পারে না।’

প্রকল্পের অর্থের বিন্দুমাত্র অপব্যবহার হলে বা কেউ ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন আমাকে করতে হবে...প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার নেতৃত্বে যেভাবে আমরা ছিলাম, সেভাবে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে এই বাংলাদেশকে আমি খাল খননের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়বই। এটা আমার প্রতিশ্রুতি, এটা আমার কমিটমেন্ট।’

অতীতে একই খাল খননের নামে একাধিকবার প্রকল্প দেখিয়ে অর্থ তছরুপ করা হয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘শেষ হয়ে গেছে এই দেশ। এই দেশ এই দেশের মধ্যে নাই। এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। কীভাবে একটা বেড়িবাঁধ ও একটা প্রজেক্ট, সেই প্রজেক্ট ডাবল প্রজেক্ট হয়েছে। খাল খনন পুনঃখনন হয়ে দুইটা-তিনটা প্রজেক্ট হয়ে টাকা তছরুপ হয়েছে।’

কিছুদিন আগে প্রধানমন্ত্রী অনিয়ম-দুর্নীতির সংশ্লিষ্ট নথিপত্র তাঁর কাছে পাঠিয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘এগুলো মনে রেখে যাঁরা ইঞ্জিনিয়ার, যাঁরা ডিজি সাহেব আছেন, এডিজি সাহেব আছেন, সেভাবে আপনাকে আপনার ডিপার্টমেন্ট চালাতে হবে। কোনোভাবেই যদি আমরা দেখি বিন্দুমাত্র সুযোগ আপনি নিয়েছেন এবং সেটার জন্য দেশের মানুষের ক্ষতি হবে, ভুক্তভোগী হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে—আমরা এই সরকার সেটা গ্রহণ করব না। যাঁর যাঁর দায়িত্ব নিয়ে তাঁকে কাজ করতে হবে।’

আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পানিসম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, বুয়েটের পানিসম্পদ ও কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আতাউর রহমান। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ। সভাপতিত্ব করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন।

অমুক্তিযোদ্ধারা কীভাবে মুক্তিযোদ্ধার তালিকায়, এ নিয়ে মন্ত্রণালয় কাজ করছে: সংসদে মন্ত্রী

ফায়ার সার্ভিসে নতুন পরিচালক মাহমুদুল হাসান

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব দাউদ মিয়া

আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

টেলিযোগাযোগমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সাবেক অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিনের জামিন আবেদন ফেরত

মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও ২ লাখ নির্যাতিত নারীর তালিকা প্রকাশ করতে নোটিশ

প্রযুক্তি বিনিময় ও ডিজিটাল সেবা উন্নয়নে একযোগে কাজ করতে চায় বাংলাদেশ-ভুটান

হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ পাস করার দাবি বিচারকদের