হোম > জাতীয়

বিএনপি, এনসিপিসহ ২৩ দলের কাছে নির্বাচনী ব্যয়ের হিসাব চেয়ে ইসির চিঠি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিএনপি, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ২৩ রাজনৈতিক দলকে আগামী ১৩ জুনের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, নির্বাচনী ব্যয়ের হিসাব যেসব দল জমা দেয়নি, তাদের ১৩ জুন পর্যন্ত সময় দিয়ে চিঠি দেওয়া হয়েছে।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিয়েছিল। আইন অনুযায়ী গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে দলগুলোকে নির্বাচনী ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। ১৩ মের মধ্যে বিরোধী দল জামায়াতসহ ২৭টি দল জমা দিয়েছে। বিএনপি, এনসিপিসহ ২৩টি দল এখনো জমা না দেওয়ায় তাদের ১৩ জুন পর্যন্ত সময় দিয়ে চিঠি দেওয়া হয়েছে।

বিএনপি ও এনসিপি ছাড়া বাকি ২১টি দল হলো

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণফোরাম, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণফ্রন্ট, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আমজনতার দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

এ বিষয়ে জানতে চাইলে ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিয়েছিল। এর মধ্যে ২৭টি দল ব্যয়ের হিসাব জমা দিয়েছে, আর ২৩টি দল এখনো জমা দেয়নি। তাদের ১৩ জুন পর্যন্ত সময় দিয়ে চিঠি দেওয়া হয়েছে।

এর আগে ইসি থেকে ২৫টি দল হিসাব জমা দিয়েছে বলে জানানো হয়েছিল। এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে মনির হোসেন বলেন, শেষ দিনে আরও দুটি দল একেবারে শেষ সময়ে হিসাব জমা দেয়। নথিগুলো সংশ্লিষ্ট শাখায় দেরিতে পৌঁছানোর কারণে প্রাথমিক প্রতিবেদনে ২৫টি দলের তথ্য উল্লেখ করা হয়েছিল। পরে ওই দুই দলের হিসাব যুক্ত হওয়ায় বর্তমানে জমাদানকারী দলের সংখ্যা ২৭ হিসেবে গণ্য করা হচ্ছে।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ