হোম > জাতীয়

রুট পারমিট ছাড়া দক্ষিণাঞ্চলে যেতে পারবে না কোনো গাড়ি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের কোনো পরিবহনের গাড়ি রুট পারমিট ছাড়া চলাচল করতে পারবে না। রুট পারমিট আছে কি না, তা স্ব-স্ব জেলা মালিক সমিতি পর্যবেক্ষণ করবে। দূরপাল্লার রুটের গাড়িগুলো শুধু জেলা শহরে যাত্রাবিরতি নিতে পারবে। এর বাইরে কোনো যাত্রাবিরতি নেওয়া যাবে না। 

আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশন কর্তৃক নীতিমালার বাইরে কোনো প্রকার অর্থ আদায় করা যাবে না। উল্লেখিত নির্দেশনা কঠোরভাবে পরিবহন মালিকদের মেনে চলাতে বলা হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

স্বল্পমূল্যের কৃত্রিম তন্তুর কারণে পাটজাত পণ্য বিশ্ববাজারে হুমকির মুখে: সংসদে পাটমন্ত্রী

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলছে নসিমন-করিমন: সংসদে সড়ক পরিবহনমন্ত্রী

‘আগে খরচ, পরে অনুমোদন’ প্রক্রিয়া নিয়ে সংসদে প্রশ্ন বিরোধী দলের

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লীতে প্রবেশে বাধা, ৩০০ বিধিতে বিবৃতির দাবি জামায়াত এমপির

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় কূটনীতিককে তলব

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে