হোম > জাতীয়

প্রতিবেশী দেশের ইন্ধনে খাগড়াছড়িতে সহিংসতা, অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

‎সোমবার রাজধানীর পুরাতন রমনা থানা কমপ্লেক্সে পাঁচটি থানার প্রশাসনিক কাম-ব্যারাক ভবন নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

‎পূজাকে কেন্দ্র করে একটি মহল খাগড়াছড়িতে ঘটনা ঘটানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, ‘‎আমাদের দেশে সনাতন ধর্মীদের একটা বড় উৎসব চলছে। এই উৎসবটাকে শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু একটা মহল যারা চাচ্ছে ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সঙ্গে এবং উৎসবমুখরভাবে হতে না পারে সেই চেষ্টা করছে। এই একটি মহলই খাগড়াছড়িতে ঘটনা ঘটার চেষ্টা করছে।’

আজ ‎সোমবার দুপুরে রাজধানীর পুরাতন রমনা থানা কমপ্লেক্সে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচটি থানার প্রশাসনিক কাম-ব্যারাক ভবন নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠান শেষে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন এবং সেখানে তিনজন নিহত ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়েছে— এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সাংবাদিক একটি সত্যি প্রশ্ন করেছেন। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটাচ্ছে। তবে কারওর ইন্ধনে যাতে ঘটনা ঘটাতে না পারে আমরা এইজন্য সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। আমাদের পার্বত্য চট্টগ্রামের যিনি উপদেষ্টা তিনি সেখানে রয়েছেন, তিনি বিষয়টা দেখতেছেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন।’

এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা জানেন, কিছু সন্ত্রাসী পাহাড়ের ওপর থেকে ফায়ার করেছে। এই হাতিয়ারগুলো অনেক সময় বাইরে থেকে আসে। আমি অবশ্য দেশের নাম বলতে চাই না। আমার সাংবাদিক ভাই দেশের নামটা বলে দিছে। এসব প্রতিহত করতে চাইলে আপনাদের সবার সাহায্য ও সহযোগিতা দরকার হবে। সবাই সাহায্য সহযোগিতা করবেন।’

‎সেখানে আটকে পড়া পর্যটকদের অধিকাংশকেই ফিরিয়ে আনা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

‎এসময় তিনি আরও বলেন, ‘গতকাল থেকে আমাদের দেশে একটা উৎসব শুরু হয়ে গেছে। এই উৎসবের সময় কেউ যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে। রাস্তা ঘাট যেন বন্ধ না করে এবং পূজা যেন নির্বিঘ্নভাবে উদ্‌যাপন করতে পারে। সবাইকে বলব সাহায্য সহযোগিতা করার জন্য।’

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী