হোম > জাতীয়

আমরা ফেরেশতা নই যে জাদু দিয়ে সবকিছু করে ফেলব: শারমীন এস মুরশিদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

গাজীপুরের টঙ্গীতে মঙ্গলবার শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প পরিদর্শন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: আজকের পত্রিকা

অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার আল্লাহর তরফ থেকে নাজিল হয়ে আসেনি। আমরা ফেরেশতা নই যে জাদু দিয়ে সবকিছু করে ফেলব।’

আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরের টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘আমাদের কাজ ও সময়ের পরিধি বুঝতে হবে। আমরা যেখানে হাত দেই, সেখানেই দুর্নীতি। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, পোকামাকড়ের মতো দুর্নীতি। এই অবস্থা শুধু ১৬ বছরের বিষয় নয়। এটা শত যুগ ধরে চলছে।’

সরকারি প্রকল্প লাভজনক না হওয়ার জন্য দুর্নীতি ও অব্যবস্থাপনাকে দায়ী করেন তিনি।

টঙ্গীর মৈত্রী শিল্প চলতি অর্থবছরে ২২ কোটি টাকা ভর্তুকি দিয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘আমি যদি সময় পাই, তাহলে এক বছরে এই প্রতিষ্ঠান মুনাফা অর্জন করবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও মৈত্রী শিল্পের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবু ইউছুফ, নির্বাহী পরিচালক কাজী মাহবুব উর রহমান (উপসচিব) প্রমুখ।

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী