হোম > জাতীয়

সাবেক সচিব মহিবুলের ৪ কোটির ফ্ল্যাট ক্রোকের নির্দেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সচিব মহিবুল হকের ৪ কোটি ২০ লাখ টাকার একটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আজ সোমবার এই নির্দেশ দেন।

দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক আবেদনটি করেছিলেন।

দুদক সূত্র বলেছে, রাজধানীর মহাখালী ডিওএইচএসের ২ নম্বর রোডে ১০৯ নম্বর প্লটের ওপর নির্মিত ‘মেমোরি বাই মোমেন’ ভবনের ফ্ল্যাটটি ২ হাজার ৭০০ বর্গফুটের।

দুদকের আবেদনে বলা হয়েছে, সাবেক সচিব মহিবুল হক ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। উপার্জিত অর্থ তিনি বিদেশে পাচার করেছেন বলেও অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের সময় মহাখালী ডিওএইচএসের ফ্ল্যাটটির সন্ধান পাওয়া গেছে। ফ্ল্যাটটি মহিবুল হক বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করছেন বলে জানা গেছে। এই অবস্থায় ফ্ল্যাটটি ক্রোকের নির্দেশ দেওয়া প্রয়োজন।

দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ বলেন, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত ফ্ল্যাটটি ক্রোকের নির্দেশ দিয়েছেন।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ