হোম > জাতীয়

বাংলাদেশে এয়ারপোর্ট ক্যালিব্রেশন সেবা দিতে আগ্রহী জার্মানি

বিশেষ প্রতিনিধি, ঢাকা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লট্জ। ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশের বিমান খাতের উন্নয়ন ও আধুনিকায়নে এয়ারপোর্ট ক্যালিব্রেশন সেবা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে জার্মানির কোম্পানি অ্যারোডাটা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে আগ্রহের বিষয়টি তুলে ধরেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লট্জ।

আজ রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ আরও ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সাক্ষাতে বাংলাদেশ ও জার্মানির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

পাশাপাশি দেশের বিমান খাতের উন্নয়নে জার্মানির সহযোগিতা কামনা করা হয়। জবাবে জার্মান রাষ্ট্রদূত বর্তমান সরকারের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

বৈঠকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেন, দেশের বিমান খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আধুনিক প্রযুক্তি ও দক্ষ সেবা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে জার্মানির মতো উন্নত দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ